২০২৩ সালে সড়কে ঝড়লো ৭ হাজার ৯০২ জনের প্রাণ

নিজস্ব প্রতিনিধিঃ
০২৩ সালে সারা দেশে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন। এছাড়া রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত এবং ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ রয়েছেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ২০২৩ সালের দুর্ঘটনা সংশ্লিষ্ট প্রতিবেদন তুলে ধরেন।

শিরোনাম