হবিগঞ্জে মাদরাসা ছাত্র খুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদের দিন এক মাদরাসা ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামে ওই মাদরাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়েহ ত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাহিন উপজেলার নিজরগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে। সে এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ৮টার দিকে দুই যুবক মাহিনকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মূত ঘোষণা করেন।

শিরোনাম