হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, প্রাণ গেল শ্রমিকের

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘষে একজন নিহত হয়েছেন খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক।

মোস্তাকের সহকর্মী মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

শিরোনাম