স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আসাদুজ্জামান খান কামাল বলেন, সাবেক আইজিপি বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। সে দেশে না কী বিদেশে, সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চলছে।

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিরোনাম