সুরঞ্জিতের সহধর্মিনী জয়া হারিয়ে দিলেন নৌকার প্রার্থীকে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা। তিনি আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে পরাজিত করেছেন। সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে এবার চারটিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। একমাত্র ব্যতিক্রম জয়া।

গতকাল রোববারের নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে জয়া সেনগুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী নৌকার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। ভোটের ব্যবধান ৯ হাজার ১০৩।

শিরোনাম