সিরাজদিখানে নির্বাচন পরবর্তী স*হিংসতায় প্রাণ গেল এক যুবকের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের চাপাতির কোপে মো. হাশেম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়িচালক। এ ঘটনায় পিয়ারুল খানের ছেলে ইকবাল ও বাবু শেখের ছেলে বাপ্পি নামে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গেলো ৩১শে মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলাকে নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। সোমবার সকাল ১০টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার সালিশ করে মীমাংসা করেন। কিন্তু বিকাল ৪টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে। এ সময় জহিরুলে সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়। বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজ বলেন, জাবেদ ওমর গেলো ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ওমর আলী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছে। আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় ওমর আলী লোকজন নিয়ে জহিরুলের বাড়িতে হামলা করতে আসলে সেখানে হাসেমকে পেয়ে ওপর হামলা করেছে।

সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে।

শিরোনাম