কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে,গত বছরে ১৪ এপ্রিল উপজেলার গোবিন্দল গ্রামের প্রবাসী আলী আকবরের ছেলে সালমান তারিকের সাথে বিয়ের প্রলোভনে দশম শ্রেণী পড়ুয়া জনৈক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সায়ন রিসোর্ট সেন্টার,সাভারস্থ বনপুকুর এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে ভন্ড সালমান তারিক বিয়ে করতে অস্বীকার করে।অস্বীকার করায় ভিকটিম ঐ স্কুল ছাত্রী সালমানের বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে পরিবার তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
উপায়ন্তর না পেয়ে স্কুল ছাত্রী বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সিংগাইর থানায় মামলা ঠুঁকে দেয়।
মামলার আসামীরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল গ্রামের প্রবাসী আলী আকবরের ছেলে সালমান তারিক(২২),আকবর আলীর স্ত্রী জুলেখা বেগম(৪৭) ও ভগ্নিপতি ঢাকা জেলার ধামরাই থানার শিয়ালকোল গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম(৪২)।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।