সিংগাইরে মাইটিভির পরিচয়ধারী চাঁদাবাজ বাদলের বিরুদ্ধে ধর্ষণ মামলা
সংবাদ জমিন রিপোর্টঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাইটিভির পরিচয়ধারী চাঁদাবাজ বাদলের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা দায়ের করেছে চারিগ্রামের একটি মেয়ে।ঐ মামলায় বেশ কিছুদিন জেল ভোগ করার পর বর্তমানে তিনি জামিনে আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার চারিগ্রামের জনৈকা কন্যা সাম্প্রতিককালে ধর্ষণের অভিযোগ এনে ঢাকার একটি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।ঐ মামলায় বাদল জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।উল্লেখ্য,ইতিপূর্বে কৃষক নাজিমুদ্দিন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে।মামলাটি বর্তমানে বিজ্ঞ মানিকগঞ্জের একটি আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।
এদিকে জামিনে এসে এলাকার শুকুর আলী নামে এক ব্যক্তিকে মারধর করেছে বাদলসহ একাধিকজন।তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ শেয়ার করাই নাকি ছিল অপরাধ।এ ব্যাপারে শুকুর আলী কোন অভিযোগ করেছে কিনা তা জানা যায়নি।
উল্লেখ্য,এই সেই চাঁদাবাজ বাদল যে কিনা নাট্য অভিনেত্রী নিয়ে বেড়াতে গিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।