সিংগাইরে মলম পার্টির দৌরাত্ম বৃদ্ধি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মলম পার্টির দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিকূল পরিবেশে এসব ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।

জানা গেছে,উপজেলায় সর্বশেষ এ ঘটনা ঘটেছে জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে।সোমবার(২৭ জানুয়ারি) ঐ গ্রামের হুমায়নের বাড়িতে মলম পার্টির সদস্যরা প্রবেশ করে সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।একই রাতে প্রতিবেশী আনোয়ারের বাড়িতে প্রবেশ করে মলম পার্টির সদস্যরা নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে মামলা হয়েছে কি না,তা জানা যায়নি।

শিরোনাম