সিংগাইরে ফের্ডনগরে মহাসিনের বিরুদ্ধে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযােগ

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর ১নং ওয়ার্ডের ইটের সলিং রাস্তা দখল করে ঘরের বারান্দা দিচ্ছে মহাসিন নামের এক ব্যক্তি।এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার ধল্লা বাজার হতে ইটসলিং রাস্তাটি কার্পেট মিলঘাটে চলে গেছে। ঐ রাস্তার ফোর্ড নগর উত্তর পাড়ার শেষের অংশে এই ঘর তৈরী করা হচ্ছে। এলাকা বাসী বাধা দিলেও তোয়াক্কা না করে জোড় করেই ঘরের বারান্দা দিচ্ছে সরকারি রাস্তা দখল করে। রাস্তার জায়গা দখল করা নিয়ে উত্তেজনা তৈরী হয়েছে গতকাল থেকেই।এই বিষয়টি নিয়ে এলাকাবাসী ও ঐ বাড়িওলার মাঝে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এদিকে ঘটনাটি এলাকাবাসী ধল্লা ভূমি অফিসার আবু তাহেরকে এ বিষয়ে অবগত করলেও কোন লাভ হয়নি। এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি

শিরোনাম