সিংগাইরে প্রবাসীর বাড়িতে ডাকাতি,নগদ টাকাসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল লুট

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদল নগদ টাকাসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে।

প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে,বুধবার(২৭ মার্চ)দিবাগত গভীর রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর গ্রামের কমল সন্নাসীর বাড়িতে ৮-১০ জনের মুখোশধারী সশস্ত্র এক দল ডাকাত প্রবেশ করে।ডাকাত দলটি পশ্চিম পাশের ভবনের জানালার গ্রীল কেটে প্রবেশ করে মূলগেটের দরজা খুলে অন্যসব ডাকাতদের নির্বিঘ্নে প্রবেশের সুযোগ করে দেয়। সশস্ত্র ঐ ডাকাত দলটি শিশু হত্যার হুমকি ও অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা ও বিশ ভরি স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়।এ ব্যাপারে ওসি জিয়ারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ছবি-প্রতিকী

শিরোনাম