সাভারে কর্ণপাড়া খালের অবৈধ দখলদার উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

সাভার প্রতিনিধিঃ
সাভারে কর্ণপাড়া খালের অবৈধ দখলদার উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন।সাভারে দীর্ঘদিন ধরে নিজেদের জমি দাবি করে সাভার পৌর এলাকার কর্ণপাড়া খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একটি গ্রুপ।

গতকাল দুপুরে খালটি উদ্ধারসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের নিচে নির্মিত দোকান ও কয়েকটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কর্ণপাড়া মৌজায় খালের সীমানা নির্ধারণ করা হয়।

শিরোনাম