সাভারের আশুলিয়ায় অভিনেতা আজাদকে গুলি করে হত্যা চেষ্টা

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অভিনেতা আজাদকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে।

জানা গেছে,সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় হামলাকারীদের আঘাতে তার স্ত্রী ও মাও আহত হন। পরে তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়,ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম