শেরপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হলো ৫ জন

স্টাফ রিপোর্টারঃ
শেরপুর সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এর চার যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ভাতশালা এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শিরোনাম