শিক্ষিকার পোশাক নিয়ে ছাত্রদল নেতা কটূক্তি করায় জাবিতে বিক্ষোভ-সমাবেশ
সাভার প্রতিনিধিঃ
শিক্ষিকার পোশাক নিয়ে ছাত্রদল নেতা কটূক্তি করায় জাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলির ধর্মীয় পোশাক নিয়ে ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
নবীন শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী। বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে সেখান থেকে রেজিস্ট্রার ভবন সংলগ্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে মিছিল শেষ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।