শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক আরশাদ অবশেষে বরখাস্ত

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

শিরোনাম