শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জে উদ্বেগ সুশীল সমাজের

স্টাফ রিপোর্টারঃ
শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জে উদ্বেগ সুশীল সমাজের।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার বেলা ১টার দিক অবরোধ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিরোনাম