রূপগঞ্জে চকলেট কিনে দেয়ার কথা বলে ৭ বছরের শিশুকে ধ*র্ষ*ণ
স্টাফ রিপোর্টারঃ
আছিয়ার শোক কাটতে নাকাটতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির পরিবার রূপসী এলাকায় ভাড়া বাসায় থাকে। ইব্রাহিম বাঘবাড়ি সেতু এলাকায় কাঁচামালের ব্যবসা করে। দুপুরে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। ধর্ষকের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে।
রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।