রূপগঞ্জে সুদের টাকা না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারের বিপরিতে সুদের ১২শ’ টাকা না দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মহাজন ও তার লোকজনের নির্যাতনে নিহত জামদানি কারিগর মোস্তফা হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ৩ মাস পূর্বে খিদিরপুর এলাকায় জামদানি কারিগর মোস্তফা পার্শ্ববর্তী মৈকুলী এলাকার সুদখোর মহাজন বাতেনের কাছ থেকে সপ্তাহে ৩০০ টাকা সুদে ২০০০ টাকা ঋণ নেন। ২ মাস পর ঋণের টাকা পরিশোধ করলেও একমাসের সুদের ১২শ’ টাকা পরিশোধ করতে না পারায় গত ২৯শে এপ্রিল বিকালে বাড়ি থেকে মোস্তফাকে ডেকে মৈকুলী এলাকায় নিয়ে যায় সুদখোর বাতেন ও তার লোকজন। এ সময় তারা তাকে আটকে রেখে নির্যাতন করে তার পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলে ও মাথায় গুরুতর আঘাত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭শে মে রাতে মৃত্যুবরণ করেন মোস্তফা।

শিরোনাম