রাজশাহীতে জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পর আতংক

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আর এতে আতংক ছড়িয়ে পড়েছে গোটা ঐ এলাকায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেনের বাড়িতে রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

শিরোনাম