রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে প্রাণ গেল দুজনের।

জানা গেছে,বুধবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলায় যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শিরোনাম