যশোরে এমপি অনুসারীরা বোমা ফাটিয়ে উল্লাস করলো

যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বাজারে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বর্তমান এমপির অনুসারীরা বাজারের বিপুল বিশ্বাসের সারের দোকান ও মন্দির চত্বরে এ হামলা চালায়। টিভি স্ক্রলে যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়ন বাতিল হওয়ার খবরে এ বোমা হামলা করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, এগারোখান অঞ্চলের দোগাছি গ্রামের প্রসেন সরকারের ছেলে ইউপি সদস্য অনুপ সরকার ও ঘোড়ানাছ গ্রামের মৃত সুবল চন্দ্র বিশ্বাসের ছেলে বকুল বিশ্বাসের নেতৃত্বে এ বোমা হামলার ঘটনা ঘটায়। তারা দু’জনই বর্তমান এমপি রণজিত রায়ের অনুসারী হিসেবে পরিচিত। এসময় অভিযোগকারীদের সঙ্গে আরও ৫ থেকে ৬ জন বহিরাগত ছিল। এ বিষয়ে কমরেড বিপুল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের সারের দোকানে ছিলাম। এমন সময় অনুপ সরকার ও বকুল বিশ্বাসের নেতৃত্বে ৭-৮ জন লোক এসে আমার দোকানে ও মন্দির চত্বরে পরপর কয়েকটা বোমা নিক্ষেপ করে। বিকট শব্দ হলে এলাকাবাসী জড়ো হতে থাকে। অনুপের কাছে বাকড়ী গ্রামের ঘনশ্যাম মজুমদার এ বোমা হামলার কারণ জানতে চাইলে সে বলে, এসব আমি করবো।পারলে কেউ ঠেকাক।

শিরোনাম