মোরেলগঞ্জে ৮দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছে না এক কৃষক পরিবার
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি কৃষক পরিবারের বসতবাড়ির সামনে ঘেরাও বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে গত ৮দিন ধরে পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরজমিন জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কৃষক মনির হাওলাদারের বাড়িতে গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী একই গ্রামের হারুন হাওলাদার ও দুলাল হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ওই কৃষকের বাড়ির প্রবেশের মূল ফটকের গেট ভাঙচুর, গাছপালা কেটে চলাচলের পথ বন্ধ করে রাখে এবং বাড়ির কিছু জমির অংশ দখলে নেয়। এতে গত মঙ্গলবার থেকে ৮দিন ধরে ওই পরিবারের সদস্যরা বিকল্প পথে ঘরের বাইরে বের হতে হচ্ছে।