মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ নারী জন্ম দিলেন পুত্রসন্তান!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গুলিতে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীর সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় শহরের শ্রীপল্লী আধুনিক হাসপাতালে এই ঘটনা ঘটে।

এর আগে, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামের বালিদস্যু কানা জহির গ্রুপের হামলায় গুলিবিদ্ধ হয় ওই নারী। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া মিজি গ্রুপের হামলায় কানা জহির গ্রুপের দু’জন গুলিতে নিহতের ঘটনার জেরে এই হামলা হয় বলে জানায় স্থানীয় এলাকাবাসী।

শিরোনাম