মানিকগঞ্জে যুবদল নেতা বুলবুলসহ দু’জন বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
লুটপাট ও মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সুজাউদ্দিন বুলবুলকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে।

জানা গেছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সুঙ্গা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাদের বিভিন্ন অপকর্মের দায় বিএনপি নেবে না বলে সবাইকে জানিয়ে দেয়া হয়।

শিরোনাম