মানিকগঞ্জে মা ও মেয়ের এক স্বামী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে মা ও মেয়েকে বিয়ের অভিযোগে জামাল শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরআট গ্রামের মৃত কবেদ আলী শেখের ছেলে।

এ ব্যাপারে জামাল শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী তরুণী।

অভিযোগে প্রকাশ, ২০১৩ সালে ওই মেয়ের মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর মা, ভাই, বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণী গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হমকি দেয়। পরে আদালতে গিয়ে এক আইনজীবির মাধ্যমে ওই তরুণীকে বিবাহ করিতে বাধ্য করে জামাল। পরবর্তীতে জামাল শেখ ২০২২ সালে ওমান চলে যায়।

ভুক্তভোগী তরুণী আারো জানান, জামাল শেখ ২০২৩ সালে দেশে ফিরে এসে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে। এ সময় সে তাদের স্বামী-স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায়। এরপর গত বছরের ২১ এপ্রিল আইনজীবির মাধ্যমে জামাল শেখকে তালাক দেয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।আসামীকে গ্রেফতারও করা হয়েছে।তথ্যসূত্র-bangla52news.com

শিরোনাম