মানিকগঞ্জে মাদক সেবন করতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল গণধোলাইয়ের শিকার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জে মাদক সেবন করতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল গণধোলাইয়ের শিকার হয়েছে।

জানা গেছে,মানিকগঞ্জ সদর থানার দুই পুলিশ কনস্টেবল মাদক ব্যাবসায়ীর বাড়ি মাদক সেবন করতে যায়। এ সময় জনতা টের পেয়ে তাদের গণধোলাই দেয়। তারপর মাদক ব্যাবসায়ী সহ জনগনের হাতে কট।ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজার সংলগ্ন এলাকায়।

এলাকাবাসী আরো জানায়,মাদক বিক্রি করে সহযোগী হিসেবে দুজন পুলিশ কনস্টেবল আসলে জনগণ তাদের তিনজনকে গণধোলাই দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের নিকট তাদের সোপর্দ করে।

গণধেলাইয়ের শিকার ওই দুই পুলিশ কনস্টেবল হলো মানিকগঞ্জ সদর থানার মোঃ জাহিদ হোসেন ও মানিকগঞ্জ গোয়েন্দা সংস্থার সিকিউরিটি মোঃ ফয়সাল হোসেন।গণধোলাইয়ের সময় ১২০ ইয়াবা থাকলেও গ্রেফতারের সময় ১৯ টি ইয়াবা খুঁজে পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর থানাধীন, কৃষ্ণপুর ইউনিয়ন, রাজিবপুর বাজার সংলগ্ন এলাকায়।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম