মানিকগঞ্জে কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগে হাসনাতসহ সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে হাসনাতসহ সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন,গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করা হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের কমিটিতে পদ দেয়া হয়েছে। পদ নিয়ে অর্থ-লেনদেনের ঘটনা ঘটেছে।

আর এ নিয়ে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন ও সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

শিরোনাম