ভারত থকে চাউল কিনতেই হলো বাংলাদেশকে

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারত থেকে কেনা চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজ এমভি তানিশ ড্রিম চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। জাহাজটিতে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজের চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষার পর নিয়মিত প্রক্রিয়া শেষে চাল খালাস কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম বন্দরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চালের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছে এমভি তানিশ ড্রিমার। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

শিরোনাম