ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত হয়েছেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী পুষ্প বেগম (৩৮) ও ছেলে হাফেজ মো. মিরাজুল ইসলাম (১৮) গুরুতর আহত হন। আহতের অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রের আঘাতে তাদের হাত, গলা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার রাত ৯টার দিকে জেলার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান বৃহস্পতিবার দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ভাইয়ের ছেলে আশরাফুল আলম ওরফে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল।

শিরোনাম