বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই : পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যেকোনো দেশে যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, তার (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। তবে ৬ই জুন তিনি দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না- সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শিরোনাম