সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিলেন

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার কর্মকর্তা ও এক ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সোমবার দুপুর দেড়টার দিকে ওই কর্মকর্তাদের কর্মস্থল থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের হাতে তুলে দেন তারা।

এর আগে রবিবার রাতে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের একটি কক্ষ থেকে রামিম হোসেন নামের এক ছাত্রকে প্রশাসনের হাতে তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে এই পাঁচ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

শিরোনাম