বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য হারালো

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রুমার ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। রোববার (১৯ মে) সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে সেখানে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ।

জানা যায়, ডেবা ছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্যও মারা যায়। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

শিরোনাম