বানিয়াচংয়ে থানায় আগুন, গুলিতে প্রাণ গেল ৬ জনের

সংবাদ জমিন ডেস্কঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত শতাধিক যুবক। এসময় আন্দোলনকারীরা বানিয়াচং থানা আগুনে পুড়িয়ে দেয়। সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হাজার হাজার আন্দোলনকারীরা মিছিল দিয়ে বানিয়াচং থানা ঘেরাও করে। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ মুহুর্মুহু টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে ৬ জন আন্দোলনকারী নিহত হন। এক পর্যায়ে আন্দোলনকারীদের আক্রমণে পুলিশ থানা ত্যাগ করে আত্মরক্ষা করে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ আন্দোলকারীরা থানায় আগুন দেয়।

শিরোনাম