পাবনায় পূর্বশত্রুতার জের ধরে আওয়ামীলীগের হাতে যুবলীগ নেতা খু*ন

পাবনা প্রতিনিধিঃ
পাবনায় পূর্বশত্রুতার জের ধরে আওয়ামীলীগের হাতে যুবলীগ নেতা খুন হয়েছে। সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সাড়ে রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম