পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় হতাহত-৭

স্টাফ রিপোর্টারঃ
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম