পদত্যাগ করতে পারেন পাপন

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
পদত্যাগ করতে সম্মত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এ ব্যাপারে এখনও অবগত নন অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই পাপনের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যায়। যুব ও ক্রীড়ামন্ত্রী মন্ত্রনালয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত হন আসিফ মাহমুদ। এরপর তার সঙ্গে দেখা করেন বিসিবিতে থাকা পরিচালকরা। এরপর গত ১৫ই আগস্ট খবর প্রকাশ হয় পাপনের পদত্যাগের ব্যাপারে।

শিরোনাম