নৌকা ডুবিতেম টেকনাফে সৈকত থেকে নারী-শিশুসহ প্রাণ গেল ১৮ জনের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রোহিঙ্গা স্বজনরা টেকনাফের সৈকতে ভিড় জমিয়েছে। নিহত সকলে রোহিঙ্গা মুসলিম। সেদেশে অব্যাহত যুদ্ধের ফলে প্রতিনিয়ত এদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া ঘাটে মঙ্গলবার সকাল ৯টায় বোট ডুবির এ ঘটনা ঘটে। বিজিবি-কোস্ট গার্ড সীমান্তে কড়া সতর্ক থাকলেও তাদের ফাঁকি দিয়ে রাতের আধাঁরে রোহিঙ্গাদের এ অনুপ্রবেশ ঘটে। এর মধ্যে বিজিবির হাতে অনেকে আটক হলেও বেশির ভাগ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয়ে চলে যায়।

বোট ডুবির ঘটনায় একমাত্র জীবিত তাবদিলা নামে এক নারী জানান- বোটে ৩১ জন রোহিঙ্গা ছিল। এর মধ্যে তার স্বামী, তার দুই মেয়ে, তিন নাতনি ও মেয়ের জামাই ছিল। দুই মেয়ে ও দুই নাতনির লাশ পেয়েছে।

শিরোনাম