নোয়াখালীতে খতনায় লিঙ্গ কর্তন অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে তদন্ত প্রতিবেদন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খতনায় লিঙ্গ কর্তন করা শিশুটি বাড়ি ফিরেছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বেলা ১১টার দিকে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
এদিকে এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গত বুধবার সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তা বিজয় কুমারের (স্যাকমো) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।
সিভিল সার্জন মাসুম ইফতেখার সংবাদ মাধ্যমকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।