নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল যাত্রীবোঝাই দুই বাস, হদিস মিলছে না ৬৩ যাত্রীর

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে দু’টি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নেপালের ভরতপুর সড়ক বিভাগের বরাতে এএনআই বলছে, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

যাদব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

শিরোনাম