নড়াইলে ঘের দখল নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকের

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলের সংঘর্ষে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কৃষক ইসরাফিল মোল্যা কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নড়াইল সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিরোনাম