ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় প্রাণ গেল ২জনের

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকার এসএস এগ্রো ফার্মের নিরাপত্তাকর্মীদের থাকার ঘরের টিনের চাল ও দেয়াল ধসে চাপা পড়ে ২ নিরাপত্তাকর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হলেন,নওগাঁ জেলার বাসিন্দা আনিছুর রহমান (৫২) ও গাইবান্ধা জেলার শাহরুল ইসলাম (৪৫)। আর গুরুতর আহত হয়েছেন নিরাপত্তাকর্মী আল মামুন ও হামিদ আলী।

শিরোনাম