ধর্ষণের বিচারের দাবিতে অগ্নিগর্ভ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো

নিজস্ব বার্তা পরিবেশকঃ
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং সারা দেশে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

শনিবার (৮ মার্চ) মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

শিরোনাম