দেশের বিভিন্ন স্থানে আবারো হিট এলার্ট জারি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আবারো হিট এলার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট এলার্ট জারি করা হয়।

শিরোনাম