সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। কর্মসূচিতে সমাপনী বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক পক্ষগুলোকে সুনির্দিষ্ট বার্তা দিতে পেরেছেন বলে মনে করেন নেতারা।
তিস্তার পানির ন্যায্যতা আদায়ের বিষয়টি প্রধান কারণ হলো রাজনৈতিকভাবে আরও কয়েকটি ইস্যু যুক্ত রয়েছে। এর মধ্যে অন্যতম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট আদায় করা।তাহলে কি তিস্তার জল ইস্যু নিয়ে ক্ষমতায় বসতে চাইছে বিএনপি।তবে এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতারা সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি।