তিতুমীর শাটডাউন,দিনভর সড়ক ব্যারিকেডের ঘোষণা শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। রোববার রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

শিরোনাম