তিতাসে সিগারেট বাকি না দেয়ায় দোকানিকে হত্যা

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় সিগারেট বাকি না দেয়ায় মানিক মিয়া (৩৫) নামে এক দোকানিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গতকাল বেলা ১২টায় উপজেলার কানাইনগর গ্রামে ঘটে। নিহত দোকানি কানাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, প্রতিবেশী নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন তার দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। এসময় তিনি সিগারেট নাই বললে, কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করতে গিয়ে বাহাউদ্দিন নিজেই নাকে আঘাত পায় এবং রক্ত ঝরে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় বাহাউদ্দিন বাড়ি গেলে তার বড় ভাই জালালসহ ৩-৪ জন মিলে ধারালো ছুরি নিয়ে দোকানের ভেতর ডুকে মানিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ঢামেকে প্রেরণ করেন। পরে ঢামেকের কর্মরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালা দিয়ে সবাই পালিয়ে গেছে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

শিরোনাম