ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি, চালকদের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধিঃ
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি-ছিনতাই রোধে মানববন্ধন করেছে চালকরা।রোববার সকাল ৯টা থেকে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী শব্দলপুর-ইলিয়টগঞ্জ এলাকায় এ মানববন্ধন করা হয়। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে চালকরা।

এ সময় বিভিন্ন হালকা যানবাহনের চালক ও যাত্রীরাও একাত্মতা করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে অন্তত ৮-১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শিরোনাম