চাকরি পুনর্বহালের দাবিতে অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ
চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা। রোববার সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটে অবস্থান করছেন তারা।

অবস্থান কর্মসূচি অংশ নেয়া অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের সেদিন কোনোরকম শোকজ লেটার ছাড়াই অব্যাহতি দিয়ে বের করে দেন। কারণ হিসেবে তুচ্ছ বিষয় শৃঙ্খলা ভঙ্গ দেখানো হয়েছে, তা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই।’ সারদায় তাদের ব্যাচের যে কয়েকজন প্রশিক্ষণরত রয়েছেন, চাকরিতে পুনর্বহাল করে তাদের সঙ্গে পোস্টিং দেয়ারও দাবি জানান তারা।

শিরোনাম