চাঁদপুরে ঝড়ের রাতে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা,আহত-১

চাঁদপুর প্রতিনিধিঃ
ঝড়ের রাতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক নাতনিকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বকাউল বাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) ও তার দাদি হামিদা (৭০)।এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে নিহত আরাফাতের মা শাহিন ফোন করে তাদের বাড়িতে ডাকাত ঢুকেছে, অনেককে কুপিয়েছে বলে ফোনে জানান। পরে স্থানীয় মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে কয়েকজনসহ ওই বাড়িতে গিয়ে দেখি প্রবাসী ইউসুফের মায়ের মরদেহ খাটের ওপর পড়ে আছে। তার ছেলে আরাফাত ও মেয়ে হালিমা নিচে আহত অবস্থায় পড়ে আছে।পুলিশ জানায়েএ ব্যাপারে মামলা হয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা কেরা হচ্ছে।

শিরোনাম